হুগলির কাপাসডাঙায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, শ্বশুরবাড়িতে ধুন্ধুমার ও ভাঙচুর

By,
Admin

হুগলির চুঁচুড়া থানার অন্তর্গত কাপাসডাঙা এলাকায় শনিবার সকালে গৃহবধূ মৌমিতা চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু সংবাদে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, তাঁকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপর বধূর শ্বশুরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।স্থানীয়দের তথ্য অনুযায়ী, দীপঙ্কর ব্যানার্জির সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয়েছিল মৌমিতার। বধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে অত্যাচার চলত শ্বশুরবাড়িতে। শুক্রবার রাত বারোটায় মৌমিতা তাঁর বাবার সঙ্গে ফোনে কথা বলেন। শনিবার সকাল ছ’টায় খবর যায়, গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে।মৌমিতার কাকিমা অভিযোগ করেছেন, “বিয়ের পর থেকে বেধড়ক অত্যাচার করা হত। কয়েকবার মেটানোর চেষ্টা হয়েছে। জিনিসপত্র দেনা-পাওনা নিয়ে চলত শারীরিক ও মানসিক নির্যাতন। পরে আমরা জানতে পারি এটা জামাইয়ের চার নম্বর বিয়ে।”উত্তেজিত স্থানীয়রা কাপাসডাঙায় গিয়ে ধুন্ধুমার চালায়। পুলিশ ও চুঁচুড়া পুরসভার কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের আটক করেছে পুলিশ।

সাম্প্রতিক খবর
তিনশো বছরের ঐতিহ্য, ভিন্ন প্রতিমা আর মাছ ভোগে নজর কাড়ছে রাজপুরের বাসন্তী পুজো
অজানা রাসায়নিক ভর্তি জারে আগুন, বর্ধমান-কাটোয়া সড়কের ধারে আতঙ্ক
সূর্যের মেষে প্রবেশে বদলাবে ভাগ্যচক্র! প্রমোশন, বেতনবৃদ্ধি ও সাফল্যের জোয়ার—এই ৪ রাশির জীবনে বড় মোড়
স্বপ্ন এখন নিয়ন্ত্রণের পথে! ড্রিম ইঞ্জিনিয়ারিং বদলে দিচ্ছে ঘুমের বিজ্ঞান, খুলছে নতুন সম্ভাবনার দরজা