মেট্রোতে কড়া নিরাপত্তা, মাছ-মাংস থেকে হাতুড়ি—ব্যাগে থাকলেই বিপদ, জারি নতুন নিষেধাজ্ঞা

By,
Admin

শহরের মেট্রো পরিষেবায় নিরাপত্তা বাড়াতে একগুচ্ছ নতুন নিয়ম চালু করল Metro Railway Kolkata কর্তৃপক্ষ। নতুন নির্দেশিকা অনুযায়ী, যাত্রীদের ব্যাগে থাকা বেশ কিছু সাধারণ জিনিস এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম ভাঙলে জরিমানা তো আছেই, গুরুতর ক্ষেত্রে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।মেট্রো সূত্রে জানা গিয়েছে, কাঁচা মাছ, মাংস বা খোলা খাদ্যদ্রব্য নিয়ে স্টেশনে প্রবেশ করা যাবে না। একই সঙ্গে মদের বোতল বহন করাও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।শুধু খাদ্যদ্রব্যই নয়, নির্মাণকাজে ব্যবহৃত সরঞ্জামও নিষিদ্ধ তালিকায় রাখা হয়েছে। ব্যাগে ছেনি, হাতুড়ি, করাত, শাবল, স্ক্রু-ড্রাইভার বা ধারালো যন্ত্র পাওয়া গেলে যাত্রীকে মেট্রো চত্বরে ঢুকতে দেওয়া হবে না।এছাড়াও বিস্ফোরক, দাহ্য পদার্থ, স্পিরিট, অ্যাসিড, আতশবাজি বা বড় ব্যাটারি বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি সঠিকভাবে সিল না করা চারাগাছ বা উদ্ভিদ, মানব কঙ্কাল বা দেহের অংশ বহন করলেও আইনি জটিলতায় পড়তে হতে পারে।মেট্রো কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা বিধি অমান্য করার ঘটনা বাড়ছিল। অনেক যাত্রী ব্যাগ স্ক্যানারে দিতে অস্বীকার করেন বা নিষিদ্ধ জিনিস নিয়ে প্রবেশের চেষ্টা করেন। বিমানবন্দরের মতো কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।তবে নতুন নিয়ম ঘিরে যাত্রীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে বাজার করে ফেরার সময় মাছ-মাংস নিয়ে ওঠা যাবে না, এই সিদ্ধান্তকে অনেকেই অযৌক্তিক বলে মনে করছেন। শ্রমজীবী মানুষের অভিযোগ, কাজের সরঞ্জাম নিয়ে যাতায়াত করতে না পারলে সমস্যায় পড়তে হবে।

সাম্প্রতিক খবর
পাণ্ডবেশ্বর-দুবরাজপুরে জোড়া জনসভায় মমতার ঝড়, উন্নয়ন বনাম বিভাজনের বার্তায় চড়ল নির্বাচনী পারদ
তিনশো বছরের ঐতিহ্য, ভিন্ন প্রতিমা আর মাছ ভোগে নজর কাড়ছে রাজপুরের বাসন্তী পুজো
অজানা রাসায়নিক ভর্তি জারে আগুন, বর্ধমান-কাটোয়া সড়কের ধারে আতঙ্ক
সূর্যের মেষে প্রবেশে বদলাবে ভাগ্যচক্র! প্রমোশন, বেতনবৃদ্ধি ও সাফল্যের জোয়ার—এই ৪ রাশির জীবনে বড় মোড়