ভদ্রেশ্বরে নীল ড্রামে মিলল ঝলসানো দেহ, খুনের সন্দেহে চাঞ্চল্য

By,
Admin

হুগলির ভদ্রেশ্বর থানার শ্বেতপুর এলাকায় রাস্তার পাশ থেকে একটি নীল ড্রামের ভিতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দিল্লি রোডের পাশে একটি জমিতে বস্তায় মোড়া নীল ড্রাম পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন।খবর পেয়ে শ্বেতপুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামের বাঁধন খুলে ভিতর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহটি গলাকাটা এবং আংশিক ঝলসানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর বলে অনুমান করা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশের ধারণা, অন্য কোথাও খুন করে দেহটি ড্রামের ভিতর ভরে এখানে ফেলে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল।তদন্তে নীল ড্রামে দেহ লুকিয়ে রাখার পুরনো এক হত্যাকাণ্ডের প্রসঙ্গও উঠে এসেছে। কয়েক বছর আগে উত্তরপ্রদেশে একই ধরনের ঘটনায় এক যুবককে খুন করে দেহ টুকরো করে ড্রামের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। সেই ঘটনায় নিহতের স্ত্রী ও তাঁর প্রেমিক জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছিল।বর্তমান ঘটনাতেও পরিকল্পিত হত্যার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তিদের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে উদ্ধার হওয়া দেহের পরিচয়।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

সাম্প্রতিক খবর
সংসদে জয়া বচ্চনের তোপ: ‘সময় কাটবেন মানে? আমি ওয়েলে নেমে যাব!’
রাহানেরা চাইছেন সাহসী ক্রিকেট, আইপিএলের আগে লক্ষ্য ঠিক কলকাতা নাইট রাইডার্সের
ইডেনে ‘রো-কো’ কবে? ভারতের হোম সিরিজ সূচি ঘিরে বাড়ছে উত্তেজনা
মালিকানা বদলের জল্পনায় আরসিবি, নাম পরিবর্তন হবে কি? অনন্যা বিড়লার ইঙ্গিতে উচ্ছ্বাস মাল্যার