বিজেপির প্রস্তাব ফিরিয়ে একক লড়াইয়ের পথে TVK

By,
Admin


পুদুচেরি বিধানসভা নির্বাচনে একাই লড়াই করার সিদ্ধান্ত নিল থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্ত্রি কাঝগম (TVK)। সোমবার প্রার্থী তালিকা প্রকাশ করে দল জানিয়ে দিয়েছে, ৩০টি আসনেই তারা নিজেদের প্রার্থী দিচ্ছে এবং কোনও রাজনৈতিক জোটে যাচ্ছে না।
গত কয়েক মাস ধরেই বিজেপির পক্ষ থেকে বিজয়কে জোটে টানার চেষ্টা চলছিল বলে রাজনৈতিক মহলে জল্পনা ছিল। এমনকি TVK-র দাবি, বিভিন্ন তদন্ত ও রাজনৈতিক চাপের মাধ্যমেও তাদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছে। বিজেপির তরফে নাকি তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ৮০টি আসন ছাড়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল।
এদিকে নির্বাচন ঘোষণার দিন সিবিআইয়ের জেরা নিয়েও বিতর্ক তৈরি হয়। তবে সব চাপ উপেক্ষা করে স্বাধীনভাবেই লড়াই করার সিদ্ধান্ত নেয় TVK।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুদুচেরিতে TVK-র একক লড়াই দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ইতিমধ্যেই এনডিএ ও কংগ্রেস-ডিএমকে জোট সক্রিয় হয়ে উঠেছে। তার মাঝেই বিজয়ের সিদ্ধান্তে নির্বাচনী লড়াই আরও ত্রিমুখী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সাম্প্রতিক খবর
তিনশো বছরের ঐতিহ্য, ভিন্ন প্রতিমা আর মাছ ভোগে নজর কাড়ছে রাজপুরের বাসন্তী পুজো
অজানা রাসায়নিক ভর্তি জারে আগুন, বর্ধমান-কাটোয়া সড়কের ধারে আতঙ্ক
সূর্যের মেষে প্রবেশে বদলাবে ভাগ্যচক্র! প্রমোশন, বেতনবৃদ্ধি ও সাফল্যের জোয়ার—এই ৪ রাশির জীবনে বড় মোড়
স্বপ্ন এখন নিয়ন্ত্রণের পথে! ড্রিম ইঞ্জিনিয়ারিং বদলে দিচ্ছে ঘুমের বিজ্ঞান, খুলছে নতুন সম্ভাবনার দরজা