ভোটের আগে জঙ্গলমহল থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতির ঝাঁপি খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানবাজারের সভা থেকে তিনি জানান, আবার ক্ষমতায় এলে রাজ্যের সব কাঁচা বাড়িকে পাকা করে দেওয়া হবে।
মহিলাদের জন্য বিশেষভাবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু থাকবে বলেও আশ্বাস দেন তিনি। তাঁর কথায়, এই প্রকল্প ভবিষ্যতেও আজীবন চালু রাখা হবে, যাতে রাজ্যের নারী সমাজ আর্থিকভাবে স্বনির্ভর থাকতে পারে।
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, নাম সংশোধনের জন্য সরকার সবরকম সহায়তা করবে এবং তা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।
এদিনের সভা থেকে তিনি আরও বলেন, জঙ্গলমহল-সহ গোটা রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে। তাঁর দাবি, মানুষের সমর্থনেই এই উন্নয়ন সম্ভব হয়েছে এবং আগামীতেও সেই সমর্থন বজায় থাকবে।