আন্দোলন সঙ্গীরা একে একে রাজনীতির পথে, একা হয়ে পড়ার আক্ষেপ মৌসুমী কয়ালের”

By,
Admin




কামদুনি আন্দোলনের অন্যতম মুখ মৌসুমী কয়াল একদিকে যেমন নিজের প্রতিবাদী অবস্থানে অনড়, তেমনই সহযোদ্ধাদের রাজনীতিতে যোগ দেওয়ায় কিছুটা আক্ষেপও প্রকাশ করলেন। সম্প্রতি তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা টুম্পা কয়াল বিজেপিতে যোগ দিয়েছেন। এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে মৌসুমী বলেন, তিনি টুম্পার সিদ্ধান্তকে ব্যক্তিগত বলে সম্মান করেন এবং তাঁর জন্য শুভকামনাও জানিয়েছেন।
তবে একইসঙ্গে তাঁর কণ্ঠে শোনা যায় একাকীত্বের সুর। তাঁর বক্তব্য, “সবাই তো ছেড়ে চলে গিয়েছে… এখন আমি একা।” কামদুনি আন্দোলনের শুরু থেকেই যাঁরা একসঙ্গে লড়াই করেছিলেন, তাঁদের অনেকেই এখন বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। মাস্টারমশাই প্রদীপ মুখোপাধ্যায় সিপিএমে এবং ভাস্কর মণ্ডল বিজেপিতে যোগ দেওয়ার পর এই তালিকায় যুক্ত হলেন টুম্পা।
২০১৩ সালের কামদুনি ঘটনার পর যে গণআন্দোলন গড়ে উঠেছিল, তার অন্যতম মুখ ছিলেন মৌসুমী। সেই সময় তিনি দীর্ঘদিন রাস্তায় থেকে প্রতিবাদে নেতৃত্ব দেন। বর্তমানে তিনি রাজনীতিতে সরাসরি যোগ দিতে আগ্রহী নন বলেই জানিয়েছেন। তাঁর মতে, আন্দোলনের মূল লক্ষ্য এখনো বিচার পাওয়া। সুপ্রিম কোর্টে মামলার শুনানি এগিয়ে যাওয়ার দিকেই নজর রয়েছে তাঁর।

সাম্প্রতিক খবর
পদ্মশ্রীকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন, ভাতা না মেলায় তীব্র প্রতিক্রিয়া পরিবারের
জুবিন গার্গ মামলার তদন্ত ঘিরে বিরোধীদের প্রশ্ন, দ্রুত সত্য উদ্ঘাটন ও কঠোর শাস্তির দাবি জোরালো
আন্দোলন সঙ্গীরা একে একে রাজনীতির পথে, একা হয়ে পড়ার আক্ষেপ মৌসুমী কয়ালের”
স্ত্রী বেরোতেই বাড়িতে ডেকে নৃশংস খুন, প্রেমিকার দেহ ফ্রিজে লুকিয়ে রাখল অভিযুক্ত