CU গেট বন্ধ করেও থামানো গেল না রামনবমী: ছাত্রদের ধর্মীয় অধিকার বজায় রাখার লড়াই

By,
Admin

কলেজ স্ট্রিট ক্যাম্পাসে সকাল থেকে নিরাপত্তা চরমে। ABVP সমর্থিত ছাত্ররা বিশ্ববিদ্যালয় চত্বরে রামনবমী ও শোভাযাত্রার আবেদন করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ অনুমোদন দেননি। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, “শুধু সরস্বতী পুজোর অনুমতি আছে, অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান চলবে না।”ছাত্ররা এই যুক্তি মানতে নারাজ। তারা প্রশ্ন তুলেছে, যদি ইফতার বিশ্ববিদ্যালয়ে পালন করা যায়, রামনবমী পালন কেন বন্ধ? একাংশ ছাত্রের মতে, কর্তৃপক্ষের এই নীতি বিশেষ একটি পক্ষকে তুষ্ট করার চেষ্টা। এই অভিযোগের প্রতিবাদে তারা গেটের বাইরে পুজো করার সিদ্ধান্ত নেন।১ নম্বর গেট বন্ধ থাকায় ছাত্ররা রাস্তার ধারেই শ্রীরামচন্দ্রের ছবি ও মূর্তি স্থাপন করে আরতি ও পুষ্পাঞ্জলি পাঠ করেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও পুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। উদ্যোক্তারা বলেছেন, “পাঁচিল বা পুলিশ দিয়ে ভক্তের বিশ্বাস আটকানো যায় না।” সাধারণ পথচারীরাও এই পুজোয় অংশগ্রহণ করেছেন।আজকের ঘটনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিরপেক্ষতা ও ধর্মীয় অনুষ্ঠান পালন নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা দেখার বিষয়।

সাম্প্রতিক খবর
সংসদে জয়া বচ্চনের তোপ: ‘সময় কাটবেন মানে? আমি ওয়েলে নেমে যাব!’
রাহানেরা চাইছেন সাহসী ক্রিকেট, আইপিএলের আগে লক্ষ্য ঠিক কলকাতা নাইট রাইডার্সের
ইডেনে ‘রো-কো’ কবে? ভারতের হোম সিরিজ সূচি ঘিরে বাড়ছে উত্তেজনা
মালিকানা বদলের জল্পনায় আরসিবি, নাম পরিবর্তন হবে কি? অনন্যা বিড়লার ইঙ্গিতে উচ্ছ্বাস মাল্যার