মঙ্গলবার ঝড়-বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, একাধিক জেলায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

By,
Admin




দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল। মঙ্গলবার রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সাতটি জেলায় কালবৈশাখীর জেরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গিয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। দিনের বাকি সময়েও একই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ঝড়ের তীব্রতা বেশি হতে পারে। এই সব জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে আশঙ্কা। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে বুধবার থেকে পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ পরিষ্কার হবে এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে।
উত্তরবঙ্গে অবশ্য ঝড়-বৃষ্টির দাপট এখনও বজায় থাকবে। আগামী কয়েক দিন সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস।

সাম্প্রতিক খবর
হাওয়া অফিসের সুখবর, ইডেনের ম্যাচে বৃষ্টির আশঙ্কা কম
রহস্য ঘনীভূত, আইপিএলে কাজ করা বিদেশির মৃত্যু ঘিরে তদন্ত শুরু
অপরাধ বড়, শাস্তি ছোট! পাক ক্রিকেটারের সাজা নিয়ে বিতর্ক তুঙ্গে
‘গ্রিন’ বিতর্কে নতুন মোড়, রাহানের দাবিতে মুখ খুললেন অজি কোচ