পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনারের হুমকি, আমেরিকা আক্রমণ করলে দিল্লি-মুম্বইতে হামলার ইঙ্গিত

By,
Admin




পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার Abdul Basit একটি টিভি সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্য করে নতুন করে উত্তেজনা ছড়ালেন। তিনি বলেন, আমেরিকা যদি পাকিস্তানের উপর আঘাত হানে, তাহলে ভারতের দিল্লি ও মুম্বইতে হামলা করা পাকিস্তানের কাছে অস্বাভাবিক কিছু হবে না।
স্থানীয় চ্যানেল এবিএন নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়লে ভারতের উপর আঘাত হানা একটি সম্ভাব্য প্রতিক্রিয়া হতে পারে। কেন ভারতের উপর হামলা করা হবে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি।
সম্প্রতি মার্কিন গোয়েন্দা রিপোর্টে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির কথা উঠে আসে। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর Tulsi Gabbard জানান, পাকিস্তান এমন ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে যা আমেরিকা পর্যন্ত পৌঁছতে সক্ষম।
এই রিপোর্টের সমালোচনা করে বাসিত বলেন, তুলসী ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তিনি ভারতের স্বার্থ দেখছেন। তাঁর দাবি, ভারতের অগ্নি-৫ ও অগ্নি-৬ ক্ষেপণাস্ত্রের বিষয়টি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, চীন ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে পরিস্থিতি খারাপ হলে ভারতকে লক্ষ্য করে হামলা হতে পারে।
এ বিষয়ে এখনও পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক খবর
শিরোনাম: মধ্যপ্রাচ্যে যুদ্ধের অশনিসংকেত! এফ-১৫ ভূপাতিতের দাবিতে ইরান, তেহরান–ওয়াশিংটন সংঘাতে তুঙ্গে উত্তেজনা
আইপিএলে নতুন অধ্যায়ের ইঙ্গিত! নেতৃত্বের দৌড়ে এগিয়ে Ishan Kishan, তরুণ তারকার হাতে আসতে পারে বড় দায়িত্ব.
পাণ্ডবেশ্বর-দুবরাজপুরে জোড়া জনসভায় মমতার ঝড়, উন্নয়ন বনাম বিভাজনের বার্তায় চড়ল নির্বাচনী পারদ
তিনশো বছরের ঐতিহ্য, ভিন্ন প্রতিমা আর মাছ ভোগে নজর কাড়ছে রাজপুরের বাসন্তী পুজো