আরজি কর হাসপাতালে লিফট বিভ্রাটে ব্যক্তির মৃত্যু, ময়নাতদন্তে মিলল গুরুতর আঘাতের চিহ্ন

By,
Admin

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালএ লিফট বিকল হয়ে আটকে পড়ার ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০)। তিনি দমদমের বাসিন্দা বলে জানা গিয়েছে।পরিবার সূত্রে জানা যায়, ছেলের হাত ভেঙে যাওয়ায় স্ত্রী ও সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন অরূপ বন্দ্যোপাধ্যায়। ট্রমা কেয়ার ভবনের লিফটে ওঠার পর সেটি আচমকা বিকল হয়ে যায় এবং তিনজনই ভিতরে আটকে পড়েন। প্রায় এক ঘণ্টা পরে লিফট খোলা হলে অরূপ বন্দ্যোপাধ্যায়কে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে মনে করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী, মৃতের পাঁজরের হাড় ভাঙা ছিল এবং হৃৎপিণ্ড, ফুসফুস, প্লীহা ও অন্ত্রে আঘাতের চিহ্ন মিলেছে। শরীরের ভিতরে রক্তক্ষরণের প্রমাণও পাওয়া গেছে।তদন্তকারী সূত্রে খবর, লিফট পাঁচ নম্বর তলায় যাওয়ার কথা থাকলেও মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে বেসমেন্টে নেমে যায় এবং জোরে ধাক্কা খায়। সেই ধাক্কার ফলেই গুরুতর আঘাত লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীঘটনাটিকে দুর্ঘটনা মানতে নারাজ। তিনি অভিযোগ করেছেন, লিফটে মেরামতির কাজ চলছিল এবং তা জেনেও ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, ঘটনার দায় প্রশাসন ও স্বাস্থ্য দফতরের।

সাম্প্রতিক খবর
আইপিএলে নতুন অধ্যায়ের ইঙ্গিত! নেতৃত্বের দৌড়ে এগিয়ে Ishan Kishan, তরুণ তারকার হাতে আসতে পারে বড় দায়িত্ব.
পাণ্ডবেশ্বর-দুবরাজপুরে জোড়া জনসভায় মমতার ঝড়, উন্নয়ন বনাম বিভাজনের বার্তায় চড়ল নির্বাচনী পারদ
তিনশো বছরের ঐতিহ্য, ভিন্ন প্রতিমা আর মাছ ভোগে নজর কাড়ছে রাজপুরের বাসন্তী পুজো
অজানা রাসায়নিক ভর্তি জারে আগুন, বর্ধমান-কাটোয়া সড়কের ধারে আতঙ্ক