সকাল সাড়ে ছ’টায় অন্ধ্রপ্রদেশের পামুরু রুটে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে। হায়দরাবাদ থেকে প্রকাশম জেলার পামুরু যাচ্ছিল একটি বাস, যা টিপার ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। বাসটি দ্রুত সম্পূর্ণ পুড়ে যায়।বাসে থাকা ৩৫ জন যাত্রীর মধ্যে ১০ জন কোনওভাবে বের হয়ে আসতে পারেন। বাকি যাত্রীরা আগুনে আটকা পড়েন। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা উদ্ধারকাজে সাহায্য করেন।এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু শোক প্রকাশ করে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। প্রশাসন মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে এবং পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।