নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মৃত্যু, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

By,
Admin

বাঁকুড়া–রানিগঞ্জ জাতীয় সড়কের গঙ্গাজলঘাটি থানার পালেরবাঁধ মোড়ে পথ দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু ঘিরে

উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঘটনার প্রতিবাদে মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, মৃতের নাম শ্রীরাম ঢাং (৩৮)। তিনি মেজিয়া থানার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি দুর্লভপুরের একটি বেসরকারি কারখানার কর্মী ছিলেন। রবিবার ভোরে নাইট শিফটের কাজ শেষ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় পালেরবাঁধ মোড়ের কাছে একটি অজ্ঞাত গাড়ি তাঁকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর এলাকায় পৌঁছাতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, ওই মোড়ে দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে, কিন্তু কোনও ট্রাফিক নিয়ন্ত্রণ নেই। বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি।
এই ঘটনার প্রতিবাদে মৃতের পরিবার, আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা জাতীয় সড়কে বসে পড়েন এবং যান নিয়ন্ত্রণ, স্পিড ব্রেকার ও দোষী চালকের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। অবরোধের জেরে বাঁকুড়া–রানিগঞ্জ সড়কে দু’দিকেই দীর্ঘ যানজট তৈরি হয়।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয় এবং কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সাম্প্রতিক খবর
তিনশো বছরের ঐতিহ্য, ভিন্ন প্রতিমা আর মাছ ভোগে নজর কাড়ছে রাজপুরের বাসন্তী পুজো
অজানা রাসায়নিক ভর্তি জারে আগুন, বর্ধমান-কাটোয়া সড়কের ধারে আতঙ্ক
সূর্যের মেষে প্রবেশে বদলাবে ভাগ্যচক্র! প্রমোশন, বেতনবৃদ্ধি ও সাফল্যের জোয়ার—এই ৪ রাশির জীবনে বড় মোড়
স্বপ্ন এখন নিয়ন্ত্রণের পথে! ড্রিম ইঞ্জিনিয়ারিং বদলে দিচ্ছে ঘুমের বিজ্ঞান, খুলছে নতুন সম্ভাবনার দরজা