“তালসারিতে রহস্যজনক মৃত্যু অভিনেতার, সময় ও কারণ নিয়ে প্রশ্ন”

By,
Admin




পশ্চিম মেদিনীপুরের দিঘা সংলগ্ন তালসারিতে শুটিং চলাকালীন রহস্যজনকভাবে মৃত্যু হল টেলিভিশন অভিনেতা রাহুলের (৪৩)। রবিবার বিকেলে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য তালসারিতে গিয়েছিল ইউনিট। শুটিং শেষ হওয়ার পর অভিনেত্রী শ্বেতা মিশ্রের সঙ্গে সমুদ্রের দিকে যান রাহুল। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।
তবে ঠিক শুটিং চলাকালীন নাকি প্যাকআপের পর এই ঘটনা ঘটেছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একাধিক সহকর্মীর দাবি, শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল এবং অনেকে কলকাতার উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন।
প্রায় সাড়ে তিন ঘণ্টা তল্লাশির পর রাহুলকে উদ্ধার করা হয়। তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে দেহ কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে।
প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ানও খতিয়ে দেখা হচ্ছে।

সাম্প্রতিক খবর
পদ্মশ্রীকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন, ভাতা না মেলায় তীব্র প্রতিক্রিয়া পরিবারের
জুবিন গার্গ মামলার তদন্ত ঘিরে বিরোধীদের প্রশ্ন, দ্রুত সত্য উদ্ঘাটন ও কঠোর শাস্তির দাবি জোরালো
আন্দোলন সঙ্গীরা একে একে রাজনীতির পথে, একা হয়ে পড়ার আক্ষেপ মৌসুমী কয়ালের”
স্ত্রী বেরোতেই বাড়িতে ডেকে নৃশংস খুন, প্রেমিকার দেহ ফ্রিজে লুকিয়ে রাখল অভিযুক্ত