ইজ়রায়েলের ডিমোনায় ক্ষেপণাস্ত্র হামলা, নাতান্‌জ ঘটনার পর উত্তেজনা তুঙ্গে, নিরাপদ পরমাণু কেন্দ্র

By,
Admin



মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ল। ইরানের নাতান্‌জ পরমাণু কেন্দ্রে হামলার পর ইজ়রায়েলের ডিমোনা ও আরাদ শহরে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এই হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এএফপি সূত্রে খবর, শনিবার নাতান্‌জে হামলার পরই ইরান পাল্টা আঘাতের হুঁশিয়ারি দেয়। তার কিছু সময়ের মধ্যেই ডিমোনা শহরের শিমন পেরেজ নেগেভ পরমাণু গবেষণা কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দাবি।
ডিমোনায় একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় পড়ে। কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে অধিকাংশ মানুষ আগেভাগে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি হয়নি। তবু আহতের সংখ্যা শতাধিক বলে জানা গিয়েছে।
আরাদ শহরেও হামলার ঘটনা ঘটেছে। সেখানে অন্তত ৮৪ জন আহত হয়েছেন, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ডিমোনা শহরকে অনেক সময় ‘লিটল ইন্ডিয়া’ বলা হয়, কারণ এখানে বহু ভারতীয় থাকেন। প্রায় সাড়ে সাত হাজার ভারতীয়ের বসবাস রয়েছে। হামলার পর তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যদিও কোনও ভারতীয় আহত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি।
ইজ়রায়েল সেনা জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল, কিন্তু সব ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিশ্চিত করেছে, ডিমোনার পরমাণু কেন্দ্র নিরাপদ রয়েছে।

সাম্প্রতিক খবর
পাণ্ডবেশ্বর-দুবরাজপুরে জোড়া জনসভায় মমতার ঝড়, উন্নয়ন বনাম বিভাজনের বার্তায় চড়ল নির্বাচনী পারদ
তিনশো বছরের ঐতিহ্য, ভিন্ন প্রতিমা আর মাছ ভোগে নজর কাড়ছে রাজপুরের বাসন্তী পুজো
অজানা রাসায়নিক ভর্তি জারে আগুন, বর্ধমান-কাটোয়া সড়কের ধারে আতঙ্ক
সূর্যের মেষে প্রবেশে বদলাবে ভাগ্যচক্র! প্রমোশন, বেতনবৃদ্ধি ও সাফল্যের জোয়ার—এই ৪ রাশির জীবনে বড় মোড়