অসমে ১৭ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, তারকা প্রচারকের তালিকায় মমতা-অভিষেক

By,
Admin

আসন্ন নির্বাচনকে সামনে রেখে অসমে সংগঠন শক্ত করতে বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের ১৭টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে ১৮ জন তারকা প্রচারকের তালিকাও জমা দিয়েছে তৃণমূল নেতৃত্ব।দলের জমা দেওয়া তালিকায় রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। এছাড়াও দলের একাধিক শীর্ষ নেতা ও সাংসদের নাম রাখা হয়েছে তারকা প্রচারকের তালিকায়।সুস্মিতা দেব জানিয়েছেন, অসমের মানুষ জানেন বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার নির্বাচনি প্রচারে ব্যস্ত। তবে অসমের সাধারণ মানুষের দাবি, সময় বের করে অন্তত একদিনের জন্য হলেও এই দুই শীর্ষ নেতা যেন অসমে এসে প্রচার করেন।তৃণমূলের দাবি, অসমে তাদের সংগঠন ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং আগামী নির্বাচনে দল ভালো ফল করার ব্যাপারে আশাবাদী নেতৃত্ব।

সাম্প্রতিক খবর
তিনশো বছরের ঐতিহ্য, ভিন্ন প্রতিমা আর মাছ ভোগে নজর কাড়ছে রাজপুরের বাসন্তী পুজো
অজানা রাসায়নিক ভর্তি জারে আগুন, বর্ধমান-কাটোয়া সড়কের ধারে আতঙ্ক
সূর্যের মেষে প্রবেশে বদলাবে ভাগ্যচক্র! প্রমোশন, বেতনবৃদ্ধি ও সাফল্যের জোয়ার—এই ৪ রাশির জীবনে বড় মোড়
স্বপ্ন এখন নিয়ন্ত্রণের পথে! ড্রিম ইঞ্জিনিয়ারিং বদলে দিচ্ছে ঘুমের বিজ্ঞান, খুলছে নতুন সম্ভাবনার দরজা