অজানা রাসায়নিক ভর্তি জারে আগুন, বর্ধমান-কাটোয়া সড়কের ধারে আতঙ্ক

By,
Admin

পূর্ব বর্ধমানের মালকিতা বাসস্ট্যান্ড সংলগ্ন বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের পাশে একটি প্লাস্টিকের জারে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জারটিতে অজানা রাসায়নিক ছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, সড়কের ধারের নয়ানজুলিতে পড়ে থাকা বড়সড় একটি প্লাস্টিকের জার থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই জারটি থেকে আগুনের শিখা বের হতে শুরু করে এবং তা পাশের শুকনো ঘাসে ছড়িয়ে পড়ে। আগুনের সঙ্গে তীব্র কটু গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষ।
স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে দমকলের একটি ইঞ্জিন এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে ওই রাসায়নিক ভর্তি জারটি কে বা কারা সেখানে ফেলে যায় তা এখনও স্পষ্ট নয়। এলাকায় ছোট ছোট শিল্পকারখানা থাকায় সেখান থেকে বর্জ্য ফেলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন বাসিন্দারা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সাম্প্রতিক খবর
তিনশো বছরের ঐতিহ্য, ভিন্ন প্রতিমা আর মাছ ভোগে নজর কাড়ছে রাজপুরের বাসন্তী পুজো
অজানা রাসায়নিক ভর্তি জারে আগুন, বর্ধমান-কাটোয়া সড়কের ধারে আতঙ্ক
সূর্যের মেষে প্রবেশে বদলাবে ভাগ্যচক্র! প্রমোশন, বেতনবৃদ্ধি ও সাফল্যের জোয়ার—এই ৪ রাশির জীবনে বড় মোড়
স্বপ্ন এখন নিয়ন্ত্রণের পথে! ড্রিম ইঞ্জিনিয়ারিং বদলে দিচ্ছে ঘুমের বিজ্ঞান, খুলছে নতুন সম্ভাবনার দরজা