লিফট দুর্ঘটনায় মৃত্যু, ‘সাহায্য করলে বাঁচত’ — অভিযোগ পরিবারের

By,
Admin

R.G. Kar Medical College and Hospital-এ লিফট দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অভিযোগ, উদ্ধারকাজের সময় উপস্থিত থাকা কেন্দ্রীয় বাহিনী ও নিরাপত্তারক্ষীরা সাহায্যে এগিয়ে আসেননি।
পরিবারের দাবি, দুর্ঘটনার পর লিফটের গর্তে আটকে পড়া অরূপকে উদ্ধার করতে সিআইএসএফ জওয়ানদের অনুরোধ করা হয়েছিল। কিন্তু ভারী বুট ও অস্ত্র থাকার কারণে তারা বেসমেন্টে নামতে অস্বীকার করেন বলে অভিযোগ। পরিবারের বক্তব্য, সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হলে অরূপের প্রাণ বাঁচানো সম্ভব ছিল।
ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে ট্রমা কেয়ার সেন্টারের বেসমেন্টে। লিফটের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। তাঁর স্ত্রী ও শিশুপুত্র কোনওমতে প্রাণে বেঁচে যান।
এই ঘটনায় তিন লিফটম্যান মিলন দাস, বিশ্বনাথ দাস ও মানস গুহ এবং দুই নিরাপত্তারক্ষী আশরাফুল রহমান ও শুভদীপ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে সরকারি আইনজীবীর দাবি, দায়িত্বে থাকা কর্মীরা লিফটের বাইরে দাঁড়িয়ে গান শুনছিলেন, ফলে সময়মতো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা লিফটটি পরীক্ষা করে দেখছেন কেন সেনসর কাজ করেনি এবং কীভাবে লিফট নিজের মতো ওঠানামা করছিল। লিফট নির্মাতা সংস্থার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল নেতা Kunal Ghosh বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কোথায় গাফিলতি হয়েছে তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিয়ালদহ আদালত ধৃতদের ২৭ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পরিবারের পক্ষ থেকে আরও কয়েকজন সিআইএসএফ জওয়ান ও এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে।

সাম্প্রতিক খবর
শিরোনাম: মধ্যপ্রাচ্যে যুদ্ধের অশনিসংকেত! এফ-১৫ ভূপাতিতের দাবিতে ইরান, তেহরান–ওয়াশিংটন সংঘাতে তুঙ্গে উত্তেজনা
আইপিএলে নতুন অধ্যায়ের ইঙ্গিত! নেতৃত্বের দৌড়ে এগিয়ে Ishan Kishan, তরুণ তারকার হাতে আসতে পারে বড় দায়িত্ব.
পাণ্ডবেশ্বর-দুবরাজপুরে জোড়া জনসভায় মমতার ঝড়, উন্নয়ন বনাম বিভাজনের বার্তায় চড়ল নির্বাচনী পারদ
তিনশো বছরের ঐতিহ্য, ভিন্ন প্রতিমা আর মাছ ভোগে নজর কাড়ছে রাজপুরের বাসন্তী পুজো