ফ্যাটি লিভার কমাতে সহায়ক ভিটামিন বি৩, দাবি নতুন গবেষণায়

By,
Admin




ফ্যাটি লিভার এখন একটি সাধারণ কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে উঠে আসছে। শরীরে বাইরে থেকে মেদ বোঝা গেলেও লিভারের ভেতরে জমা চর্বি অনেক সময় ধরা পড়ে না, ফলে অনেকেই অজান্তেই এই রোগে আক্রান্ত হন। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ওষুধে নয়, বরং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমেই এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব।
সাম্প্রতিক এক গবেষণায় কোরিয়ার ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ও কোরিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজির বিজ্ঞানীরা জানিয়েছেন, ভিটামিন বি৩ বা নিয়াসিন ফ্যাটি লিভার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁদের মতে, এই ভিটামিন লিভারে জমা চর্বি কমাতে সাহায্য করে এবং কিছু নির্দিষ্ট জিনের কার্যকারিতাকে প্রভাবিত করে।
গবেষণায় বলা হয়েছে, নিয়াসিন শরীরে ‘miR-93’ নামক একটি উপাদানকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা লিভারে প্রদাহ ও চর্বি জমার সঙ্গে যুক্ত। একই সঙ্গে এটি ‘SIRT1’ নামের একটি জিনকে সক্রিয় করে, যা বিপাকক্রিয়া বাড়াতে এবং লিভারে মেদ জমা রোধে সহায়ক।
ভিটামিন বি৩ পাওয়া যায় দৈনন্দিন খাবার যেমন দানাশস্য, ফল, বাদাম, বীজ, দুধ, ডিম ও চিকেন থেকে। গবেষকরা সাপ্লিমেন্টের বদলে প্রাকৃতিক খাদ্যাভ্যাসে এই ভিটামিন অন্তর্ভুক্ত করার পরামর্শ দিচ্ছেন।

সাম্প্রতিক খবর
পদ্মশ্রীকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন, ভাতা না মেলায় তীব্র প্রতিক্রিয়া পরিবারের
জুবিন গার্গ মামলার তদন্ত ঘিরে বিরোধীদের প্রশ্ন, দ্রুত সত্য উদ্ঘাটন ও কঠোর শাস্তির দাবি জোরালো
আন্দোলন সঙ্গীরা একে একে রাজনীতির পথে, একা হয়ে পড়ার আক্ষেপ মৌসুমী কয়ালের”
স্ত্রী বেরোতেই বাড়িতে ডেকে নৃশংস খুন, প্রেমিকার দেহ ফ্রিজে লুকিয়ে রাখল অভিযুক্ত